
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে জামিয়াতুল মোদার্রেছীনের কমিটি গঠন করা হয়েছে। ২৯ আগস্ট সংগঠনটির জেলা কমিটির সভাপতি-সম্পাদক সাক্ষরিত ৩৭ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির অনুমোদন দেয়।

কমিটিতে কালিয়া ইসলামিয়া সিনিয়ার মাদরাসার অধ্যক্ষ আবুল খায়ের গুলজারীকে সভাপতি ও কাহারতা ইসলামিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক আবদুল লতিফকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
জামিয়াতুল মোদার্রেছীনের উপজেলা শাখার নতুন কমিটির সভাপতি আবুল খায়ের গুলজারী ও সাধারণ সম্পাদক আবদুল লতিফ বলেন, সকলের সহযোগিতা পেলে এই কমিটির মাধ্যমে আমরা মাদরাসা শিক্ষকদের কল্যাণে কাজ করে যাবো।
বাসাইলসংবাদ/ ৩১ আগস্ট, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




