
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে ১২ নং ওয়ার্ডে (সখীপুর ) সদস্য পদে টিউবওয়েল প্রতীক নিয়ে আনোয়ার হোসেন তালুকদার নির্বাচিত হয়েছেন। সোমবার (১৭ অক্টোবর) সখীপুর উপজেলা হলরুমে ভোট গ্রহণ শেষে এ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

এরআগে সকাল ৯ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত। নির্বাচনে আনোয়ার হোসেন তালুকদার টিউবওয়েল প্রতীকে ৪৭ ভোট পেয়ে সদস্য পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীকের প্রার্থী আবদুল হাই তালুকদার পেয়েছেন ৪২ ভোট। এছাড়াও হাতী প্রতীকের প্রার্থী খন্দকার কামরুল হাসান ৩১ ভোট পেয়েছেন।
নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউল হক এ তথ্যটি নিশ্চিত করেছেন।
বাসাইলসংবাদ, ১৭ অক্টোবর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




