
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে গুডনেইবারস বাংলাদেশ’র রজতজয়ন্তী উপলক্ষে সপ্তাহব্যাপি অন্যান্য কর্মসূচির পাশাপাশি বৃক্ষরোপন কর্মসূচিও পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ ২৬ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে ৩০টি নিম গাছের চারা তুলে দেন গুডনেইবারস বাংলাদেশ’র সিডিপি ম্যানেজার বকুল চন্দ্র ভৌমিক।

চারা বিতরণকালে সমাজসেবা কর্মকর্তা মুনসুর আহমেদ, প্রেসক্লাব সহ-সভাপতি তাইবুর রহমান, মেডিকেল অফিসার বিদ্যুত চন্দ্র নাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/ ২৬ আগস্ট, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




