
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় একটি প্রাইভেটকারের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িতে থাকা আরও একজন আহত হন। শুক্রবার (১৪ অক্টোবর) ভোরে সখীপুর-সাগরদিঘী সড়কের সাবেদের চালা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম শাহীন মিয়া (২২)। তিনি সখীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মিলপাড় এলাকার হাফিজ উদ্দিনের ছেলে।
জানা যায়, উপজেলার কচুয়া এলাকা থেকে সখীপুর যাওয়ার পথে সাবেদের চালা এলাকায় পৌঁছালে দ্রæতগতির প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক শাহীন মিয়া মারা যান। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চালকের সহকারী ছানোয়ারকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করা হয়। পরে পরিবারের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। ধারণা করা হচ্ছে- বেশি গতির কারণে গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারেনি চালক। পরে গাড়িটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।’
বাসাইলসংবাদ, ১৪ অক্টোবর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




