
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইলের সখীপুর উপজেলা শাখার উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামীকাল বুধবার (২১ মে) সখীপুর পিএম পাইলট মডেল গভ: স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে বাদ জোহর থেকে তফসির শুরু হবে। এদিন বাদ আছর থেকে তফসির পেশ করবেন জনপ্রিয় বক্তা মুফতি আমির হামযা, কুষ্টিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার আমীর আহসান হাবীব মাসুদ। উদ্বোধন করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক শফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরে বাংলা নগর থানা, ঢাকা মহানগর উত্তরের আমীর আব্দুল আউয়াল আযম, বিশিষ্ট সমাজসেবক জাকারিয়া মোমেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সখীপুর উপজেলা শাখার আমীর অধ্যাপক আল আমীন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সখীপুর উপজেলা শাখার সেক্রেটারী মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
বাসাইলসংবাদ, ২০ মে, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






