
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে করোনার প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া শতাধিক অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ ও মাস্ক বিতরণ করেছে প্রবাসী কল্যাণ ট্রাস্ট। রবিবার সকালে উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন থেকে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

বিতরণকালে গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নানের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় অন্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহানারা লুৎফা আনোয়ার, বিআরডিবি’র ভাইস চেয়ারম্যান নিউজ টাঙ্গাইলের সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু, প্রেসক্লাবের সহ-সভাপতি তাইবুর রহমান, সাংবাদিক জুলহাস গায়েন, এসএম কামাল হোসেন, ইউপি সদস্য শাহাদত হোসেন, ওয়াসিম মিয়াসহ ট্রাস্টের সদস্যরা উপস্থিত ছিলেন।
…বাসাইলসংবাদ/ ২৬ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




