
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে খাস জমি থেকে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ি গ্রামে অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা এ জরিমানা আদায় করেন।

জানা যায়, উপজেলার গড়বাড়ি মৌজায় অবৈধভাবে ভেক্যু দিয়ে মাটি কাটছিল একটি চক্র। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শরাফত আলীকে ৫০ হাজার ও শাহ আলম মিয়াকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা এ তথ্যটি নিশ্চিত করেছেন।
বাসাইলসংবাদ/ ২১ জানুয়ারি, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




