
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার (১২ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সোবহান এ তথ্যটি নিশ্চিত করেছেন।

জানা যায়, ইউএনও আসমাউল হুসনা লিজা শুরু থেকেই করোনা সংক্রমণ ঠেকাতে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কেউ করোনা পজিটিভি হলে তার বাড়িতে তিনি নিজেই ফল নিয়ে যেতেন। উৎসাহ যোগাতেন করোনা রোগীকে। আজ তিনি নিজেই ক্লান্ত। এই মহামারী করোনা তার ঘরেই হানা দিয়েছে। প্রথমে তার স্বামী প্রকৌশলী ইসতিয়াক আহমেদের করোনা পজিটিভ হয়। এরপর রবিবার (১২ জুলাই) নমুনার রিপোর্টে ইউএনও’র করোনা পজিটিভ আসে। এনিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৯জন।
ডা. আবদুস সোবহান বলেন, গত বৃহস্পতিবার ইউএনও’র স্বামীর করোনা পজিটিভ হয়। এরপর শুক্রবার ইউএনওসহ তার পরিবারের চারজনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে রবিবার সকালে চারজনের মধ্যে ইউএনও’র নমুনায় করোনা পজিটিভ আসে। ইউএনও এবং তার স্বামী বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।’
…বাসাইলসংবাদ/ ১২ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




