
অনলাইন ডেস্ক : একে একে নিজের পাঁচটি সন্তানকে বিক্রি করে দিয়েছেন মা। এবার তিন মাসের ষষ্ঠ সন্তানকেও ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সম্প্রতি ভারতের জলপাইগুড়ির মহামায়াপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

ভারতীয় গণমাধ্যম জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, জলপাইগুড়ির মহামায়াপাড়ার বাসিন্দা বাবলি দাস। ৬ সন্তানের মা তিনি। এর আগে পাঁচ সন্তানকে বিক্রি করেছেন বাললি।
এ কারণে কিছুদিন আগে থেকেই তার ওপর নজর রাখা শুরু করেন এলাকার বাসিন্দারা। দেড় মাস জলপাইগুড়িতে ছিলেন না বাবলি। এলাকার বাসিন্দাদের চোখ ফাঁকি দিতে শিলিগুড়িতে শ্বশুরবাড়িতে গা ঢাকা দেন তিনি।
স্থানীয়রা জানান, শিলিগুড়িতেই সন্তানকে বিক্রির কথাবার্তা চূড়ান্ত করেন বাবলি দাস। এলাকারই বাসিন্দা ভোলা সিং-এর মাধ্যমে ইসলামপুরে নিজের সন্তানকে বিক্রি করেন ওই মা।
শনিবার রাতে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় গিয়ে এলাকাবাসী এই বিষয়ে অভিযোগ জানান। এরপর থেকেই ঘটনাটির তদন্তে নেমেছে পুলিশ।
এর পেছনে কি বড় কোনো চক্র আছে? বিষয়টি জানতেই দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আর পলাতক ভোলা সিং-এর খোঁজ চলছে।
…বাসাইলসংবাদ/২৬ জানুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




