
নিজস্ব প্রতিবেদক : শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রানুয়ারা খাতুন। রবিবার বিকেলে সদর উপজেলার বাউসা আশ্রয়ণ প্রকল্পসহ বিভিন্ন এলাকার শীতার্ত শতাধিক পরিবারের পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী ।

কম্বল পেয়ে খুশি আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত ৯২ পরিবারের মাঝে কম্বল বিতরণ করলেন । তাঁদের একজন ৬০ বছর বয়সী নূরজাহান বলেন, গত দুই দিন ধরে বৃষ্টি হওয়ায় খুব শীত পড়েছে। গত রাতে শীতে খুব কষ্ট হয়েছে। কম্বল পেয়ে অনেক উপকার হলো। একই কথা বললেন, ৩৬ বছরের আব্দুল্লাহ বলেন, ‘শীত বাড়তে থাকায় চিন্তায় ছিলাম। ইউএনও কম্বল দিল এতে আমার অনেক উপকার হলো।’
ইউএনও রানুয়ারা খাতুন বলেন, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় টাঙ্গাইল সদর উপজেলার আশ্রয়ণ প্রকল্পসহ বিভিন্ন এলাকার শতাধিক পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গত সপ্তাহেও তিন শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ ছাড়া টাঙ্গাইলের মানুষকে যেকোনো সেবা দিতে উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।
বাসাইলসংবাদ/ ০৬ ফেব্রুয়ারি, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




