
নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ১৫৫ জন। একদিনে নতুন করে করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৫৪৯ জন। এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন ৬ হাজার ৪৬২ জন।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ জন এবং এখন পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ১৩৯ জন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটি এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি জানান, মারা যাওয়া তিন জনের বয়স ষটোর্ধ্ব। তারা সবই ঢাকার ভেতরের।
অধ্যাপক নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছিল ৪ হাজার ৩০৯টি। আর পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৩৩২টি নমুনা। এর মধ্যে শানাক্ত হয়েছে ৫৪৯ জন।
…বাসাইলসংবাদ/ ২৮ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




