
নিজস্ব প্রতিবেদক : লকডাউনের দ্বিতীয় দিনে টাঙ্গাইলের বাসাইলে যানবাহন চলাচল প্রথম দিনের চেয়ে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে রিকশা, ভ্যাটারিচালিত অটোরিকশা, ভ্যাটারিচালিত ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা এবং ব্যক্তিগত যানবাহন প্রায় স্বাভাবিকভাবেই চলাচল করছে পৌর এলাকাসহ উপজলার বিভিন্ন এলাকায়। ।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে সরেজমিন বাসাইল বাসস্ট্যান্ড, জিরো পয়েন্ট, টিএনটি রোড, শহীদ মিনার চত্বর, বাসাইল কাঁচা বাজার, এসআর শপিংমল, বাসাইল নতুন স্ট্যান্ডসহ এলাকায় ঘুরে এমন চিত্র দেখা যায়। এসব যানবাচনে গাদাগাদি করে মানুষ যাতায়াত করছে।

তবে মাঝে মধ্যে দু’একটি যানবাহন সড়কে আটক করে পুলিশ নিশ্চিত হচ্ছে তাদের মুভমেন্ট পাশ বা বাইরে যাওয়ার যৌক্তিক কারণ আছে কি-না।
এদিকে লকডাউনের প্রথমদিনে বুধবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮জনকে জরিমানা করেন।

বাসাইল কাঁচা বাজারে এভাবেই গাদাগাদি করে কেনাকাটা চলছে।
লকডাউনে যাতে সাধারণ মানুষ অপ্রয়োজনে বের হতে না পারে সেজন্য পুলিশ ও উপজেলা প্রশাসনকে সার্বক্ষণিক তৎপর থাকার অনুরোধ জানান সচেতন মহল।
বাসাইলসংবাদ/ ১৪ এপ্রিল, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




