
নিজস্ব প্রতিবেদক ॥ তীব্র শীতে অসহায় ও দুস্থ মানুষদের একটু উষ্ণতা দিতে গভীর রাতে কম্বল নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম। শুক্রবার (১০ জানুয়ারি) রাতে মাদরাসার এতিম শিক্ষার্থী, বেদে সম্প্রদায়, অসহায় ছিন্নমুল মানুষসহ রেলস্টেশন ও শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তিন শতাধিক কম্বল বিতরণ করেন তিনি। এছাড়াও তিনি পথশিশুদের আর্থিক সহায়তা প্রদান করেন।

পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের আগমনে কিছুক্ষণের জন্য শীতের কষ্ট ভুলে গিয়েছিলেন ছিন্নমূল এসব মানুষ। কোনো ধরণের আনুষ্ঠানিকতা ছাড়াই পুলিশ সুপার নিজেই উপস্থিত হয়ে ছিন্নমূল নারী, পুরুষ, শিশু, বৃদ্ধদের কম্বল বিতরণ করায় অবাক হয়েছেন অনেকে। কম্বল পেয়ে এসব অসহায় মানুষ ভীষণ খুশি।
কম্বল বিতরণে পুলিশ সুপারের সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, রেজাউর রহমান রেজা, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণের) ওসি শ্যামল কুমার দত্ত, সদর থানার ওসি মীর মোশারফ হোসেন, সদর ফাঁড়ির ইন্সপেক্টর মোশারফ হোসেনসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।
…বাসাইলসংবাদ/১১ জানুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




