
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ এক হোটেল কর্মচারিকে গ্রেপ্তার করেছে মির্জাপুর থানা পুলিশ।

শুক্রবার ( ১৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর অংশের রশিদ দেওহাটা এলাকায় অবস্থিত রোদেলা হোটেলে অভিযান চালিয়ে এই মাদক জব্দ ও হোটেল কর্মচারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হোটেল কর্মচারি রিপন মিয়া (৪০) উপজেলার ভাদগ্রাম ইউনিয়নের সিংজুরি গ্রামের ফজলুল হকের ছেলে পুলিশ সূত্রে বলে জানা গেছে। তবে ধরা সম্ভব হয়নি রোদেলা হোটেলের মালিক সোহেল মিয়াকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, দীর্ঘদিন যাবৎ রোদেলা হোটেলে ব্যবসার আড়ালে গাঁজা বিক্রির কারবার চলছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালালে এই মাদক বিক্রির বিষয়টি উদঘাটিত হয়। এ ঘটনায় হোটেল কর্মচারি গ্রেপ্তার হলেও হোটেল মালিক সোহেল মিয়ার নামেও মামলা দায়ের হয়েছে।
মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই মজিবর রহমান জানান, গ্রেপ্তারকৃত রিপন মিয়াকে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। হোটেল মালিক সোহেলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বাসাইলসংবাদ/ ১৯ সেপ্টেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




