
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। রবিবার (২৮ জুন) ভোর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুষ্টকামুড়ী চরপাড়া বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাবনা জেলার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রামের হাবিবুর রহমানের ছেলে শাকিরুল ইসলাম (২৫), পার্শ্বডাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল করিম (৩০) ও একই গ্রামের নবির উদ্দিনের ছেলে সোহেল (৩১)।
গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান মনির বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা লোহার পাত ভর্তি একটি ট্রাক (বগুড়া ট-১১-২৩৩৯) উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলো। ট্রাকটি মহাসড়কের উপজেলার পুষ্টকামুড়ী চরপাড়া বাইপাস এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের ওপর উঠে যায়। এ সময় ট্রাকের ওপর থাকা তিনজন যাত্রী লোহার পাতের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
…বাসাইলসংবাদ/ ২৮ জুন, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




