
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার শূন্য ঘোষিত মেয়র পদের উপনির্বাচনে স্থানীয় আওয়ামীলীগের সমর্থন পেলেন প্রয়াত মেয়র সাহাদৎ হোসেন সুমন পত্নী সালমা বেগম শিমু। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ।

তিনি বলেন, উপ নির্বাচনে দলের একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশী হলেও প্রয়াত মেয়র সাহাদৎ হোসেন সুমনের সম্মানে নৌকা প্রত্যাশী দলীয় প্রার্থীদের সাথে সমঝোতার ভিত্তিতে জেলায় সালমা আক্তার শিমুর নাম পাঠানোর সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
বুধবার (৯ ই সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন সালমা বেগম শিমু। প্রতিক্রিয়ায় তিনি বলেন, “উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের কাছে আমি কৃতজ্ঞ। পৌরসভা নিয়ে আমার স্বামী প্রয়াত মেয়র সাহাদৎ হোসেন সুমনের স্বপ্ন বাস্তবায়নের লক্ষে আমি কাজ করে যাবো।”
প্রসঙ্গত, গত ১১ই ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মির্জাপুর পৌরসভার তৎকালীন মেয়র সাহাদৎ হোসেন সুমন।
টাঙ্গাইল জেলা নির্বাচন ও রিটানিং কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বলেন, নির্বাচন ঘিরে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। যেহেতু টাঙ্গাইল জেলায় এবারই প্রথম বড় পরিসরে কোন নির্বাচনে ইভিএম ব্যবহার হচ্ছে তাই এই পদ্ধতিতে ভোট প্রদানের নিয়ম কানুন নিয়েও সামনে জোর প্রচারনা চালানো হবে।
বাসাইলসংবাদ/ ০৯ সেপ্টেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




