
নিউজ ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের একদিন পর আসলাম মিয়া (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের কুর্নী মহেড়া রেল লাইনের ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় তার লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত আসলাম ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি আসলাম কাতার থেকে দেশে ফিরে আসে। বৃহস্পতিবার বিকেলে সে তার মাকে নুডুলস তৈরির কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। কিন্তু রাত হয়ে গেলেও সে আর বাড়িতে ফিরে যায়নি। পরে আজ দুপুরের দিকে স্থানীয়রা কুর্নী বিলের ওপর রেললাইনের একটি ব্রিজের নিচে তার লাশ পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার লাশটি উদ্ধার করে।
মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন বলেন, ‘নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
…বাসাইলসংবাদ/ ০৪ সেপ্টেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




