
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভা নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সালমা আক্তার শিমুল বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।।

নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১২ হাজার ৪৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে শফিকুল ইসলাম ফরিদ পেয়েছেন ২ হাজার ৯২৪ ভোট। শনিবার (৩০ জানুয়ারি) রাতে এ ফলাফল ঘোষণা করা হয়।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, নয়টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রে ২২ হাজার ৩৪৯ জন ভোটারের মধ্যে ১৫ হজার ৯০৫ জন ভোটার ভোট দেন। শতকরা ভোট পড়েছে ৭১ ভাগ।
বাসাইলসংবাদ/ ৩১ জানুয়ারি, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




