
নিজস্ব প্রতিবেদক, ভূঞাপুর : টাঙ্গাইলের ভূঞাপুর পৌর নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী বিপুল ভোটে জয় পেয়েছেন। শনিবার (৩০ জানুয়ারি) তৃতীয় ধাপে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ ৯ হাজার ৪১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৪৪১৩ ভোট, আর আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আব্দুস সাত্তার জগ প্রতীকে পেয়েছেন ৩৭০১ ভোট।

নির্বাচনে রিটার্নিং অফিসার ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষনা করেন।
বাসাইলসংবাদ/ ৩০ জানুয়ারি, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




