
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে ইরি প্রজেক্টের পানির ড্রেন থেকে ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার বানাইল ইউনিয়নের পাঁচ চামারি এলাকা থেকে লাশটি উদ্ধার করা করা হয়।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে লোকটি ছেড়া জামা-কাপড় পড়ে এলাকা দিয়ে ঘুরাফেরা করতো। তবে তিনি স্থানীয় নন। বৃহস্পতিবার সকালে লোকটির লাশ ড্রেনে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে দুপুরে লাশটি উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে মির্জাপুর থানা থানার উপ-পরিদর্শক মো. মজিবুর রহমান বলেন, খবর পেয়ে ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ড্রেনের পানিতে পড়েই তার মৃত্যু হয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
…বাসাইলসংবাদ/ ০৯ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




