
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের দুইদিন পর বাড়ির পাশে জঙ্গল থেকে চায়না বেগম (৩২) নামের এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার বাশতৈল ইউনিয়নের বংশিনগর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

চায়না বেগম বংশিনগর পশ্চিমপাড়া গ্রামের ইয়াদ আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার (৪ এপ্রিল) চায়না বেগম ইফতারের পর বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে বুধবার পচা দুর্গন্ধ পেয়ে স্থানীয় লোকজন তার বাড়ির পাশের জঙ্গলে খোঁজ নিলে সেখানে চায়নার লাশ দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তার উদ্ধার করা হয়।
বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাখাওয়াত হোসেন বলেন, ‘খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। পরে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
বাসাইলসংবাদ/ ০৬ এপ্রিল, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




