
নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে আদালতে মামলা চলাকালীন সময়ে সরকারি খাস পুকুর ভরাট করার চেষ্টা করে এক ব্যক্তি। পরে পুকুর ভরাটের কাজটি বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। মঙ্গলবার ( ১৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) মো. জুবায়ের হোসেন।

গত শনিবার উপজেলার গোড়াই মমিন নগর এলাকায় ২৬৮১ দাগের শূন্য দশমিক ৮৪ একর পুকুরটি ভরাটের খবর পেয়ে তা বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। অভিযানের পর উক্ত জায়গায় টাঙিয়ে দেয়া হয়েছে সরকারি নোটিশ বোর্ড।
জানা যায়, উপজেলার ১০নং গোড়াই ইউনিয়নের মমিননগর এলাকায় উক্ত জমির বিষয়ে হাইকোটের্র আপিলের নির্দেশনা থাকা স্বত্তে¡ও সরকারি খাস পুকুর ভরাট করছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির (সাবেক) সদস্য ও টাঙ্গাইল জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ফিরোজ হায়দার খান।
তবে পুকুর ভরাটকারী ফিরোজ হায়দার খান বলেন, ২০০৭ সালে এক ভদ্র মহিলার কাছ থেকে তিনি উক্ত জমি ক্রয় করেন। সেই মোতাবেক ওই পুকুরটি তিনি সংস্কারের কাজ করছিলেন। তবে উক্ত জমি নিয়ে আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে বলে স্বীকার করেন তিনি।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, ‘৮৪ একর খাস জমি নিয়ে সরকার বাদি হয়ে হাইকোর্টে আপিল করেছে। এই মামলা নিষ্পত্তি না হওয়ার পূর্বেই উক্তস্থানে মাটি ভরাটের কাজ চলছিলো। অভিযান চালিয়ে পুকুরে মাটি ফেলার কাজ বন্ধ করে দেয়া হয়েছে।
…বাসাইলসংবাদ/ ১৯ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




