
নিজস্ব প্রতিবেদক : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তারুণ্যের উচ্ছাস সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রায় ৩৫০টি ফলজ ও ভেষজ গাছ রোপন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) টাঙ্গাইল সদর উপজেলার তারটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ গাছ রোপন কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির অর্থায়নে সহযোগিতা করেছে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ এবং অ্যালামনাই শিক্ষার্থীবৃন্দ।
এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা মাহবুব মোরশেদসহ বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীবৃন্দ, বিদ্যালয়ের সকল শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগেও বিভিন্ন বিদ্যালয়ে প্রায় ২হাজার গাছ বিতরণ করা হয়।
…বাসাইলসংবাদ/০৭ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




