
নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছেন টাঙ্গাইলের একটি খাবার হোটেল। সকাল থেকে সারা রাত ২৬০ টাকার একটি প্যাকেজের খাবার খেলেই ৫০ শতাংশ ছাড়ে ১৩০ টাকায় বিল পরিশোধ করতে হবে বলে নিশ্চিত করেছেন হোটেলের প্রতিষ্ঠাতা আব্দুর রাজ্জাক। এমন ঘোষনায় অনেকেই বাহ..বা দিচ্ছেন হোটেলের প্রতিষ্ঠাতা এম এ রাজ্জাককে।

টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতীর ইছাপুর এলাকায় গড়ে ওঠা স্বপ্ন রেস্টুরেন্ট এন্ড ক্যাফেতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসে নির্দিষ্ট খাবারের ৫০ শতাংশ বিল পরিশোধ করেই খাবার খেতে পারবেন সকলেইভাষা শহীদদের রূহের মাগফিরাত কামনায় এমন উদ্যোগ নিয়েছেন হোটেল কর্তৃপক্ষ। শুধু তাই নয়, এই হোটেলে অসহায়, গরীব ও প্রতিবন্ধীদের ফ্রি খাওয়ানো হয় হোটেলটি প্রতিষ্ঠার শুরু থেকেই। হোটেলের খাবার বিক্রিতে লাভ হোক আর না হোক সেদিকে খেয়াল না রেখে খাওয়ানো মনোভাব নিয়ে প্রতিনিয়ত এসব কার্যক্রম চালু রেখেছেন হোটেলের প্রতিষ্ঠাতা।
অসহায় ও প্রতিবন্ধি মানুষদের টাকা ছাড়াই খাবার খাওয়ানো এবং জাতীয় দিবসগুলোতে ৫০ শতাংশের টাকা ছাড়ের ঘোষনায় স্থানীয় মানুষসহ বিভিন্ন জায়গা থেকে খাবার খেতে আসা মানুষ খুশি।
বাসাইলসংবাদ/ ২১ ফেব্রুয়ারি, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




