
নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ কোনো যুদ্ধ চায় না। আমরা শান্তিপূর্ণ সমাধান চায়। মিয়ানমারের সংঘাত যাতে আমাদের দেশে না আসে সেই ব্যবস্থা নিতে বলেছি। তারা যদি কথা না শোনো তাহলে আমরা জাতিসংঘের কাছে অভিযোগ দেব।
শনিবার দুপুরে ধানমন্ডিতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সীমান্তে মিয়ানমারের ছোড়া মর্টার শেল নিক্ষেপের বিষয়টি কূটনৈতিকভাবে সমাধান করা হবে। আমরা মিয়ানমারকে বলেছি- গোলাগুলি যেন আমাদের এদিকে না আসে। এ বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নিচ্ছে।’
তিনি বলেন, মিয়ানমারে সংঘর্ষের মধ্যে বাংলাদেশে যাতে কোনো রোহিঙ্গা প্রবেশ করতে না পারে সে জন্য বিজিবিকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। দুই-একজন আসলেও তাদের পুশব্যাক করা হচ্ছে।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তমব্রু সীমান্তে মিয়ানমারের ছোড়া মর্টার শেল বিস্ফোরণে ইকবাল নামে এক রোহিঙ্গা যুবক নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
সূত্র- দৈনিক আমাদের সময়
বাসাইলসংবাদ, ১৭ সেপ্টেম্বর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




