
নিজস্ব প্রতিবেদক : মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার মাজারে গণঅধিকার পরিষদের উদ্যোগে ফুলেল শ্রদ্ধা জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে তারা শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান খান, শাকিল উজ্জামান, পাঠান আজহার, যুগ্ম সদস্য সচিব আব্দুজ জাহের, সদস্য তোফাজ্জল হোসেন, জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক জহিরুল ইসলাম, সদস্য সচিব মাহবুর রহমান রাসেল, যুগ্ম সদস্য সচিব শামীমুর রহমান সাগর, যুগ্ম আহবায়ত মশিউর রহমান, এনামুল হক, নাসির হাসান, শ্রমিক অধিকার পরিষদ টাঙ্গাইল জেলার আহ্বায়ক আহমেদ মাসুদ, ছাত্রনেতা ফাহাদুল ইসলাম, সজিব হাসান, নবাব আলীসহ জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এসময় গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক শাকিল উজ্জামান বলেন, মওলানা ভাসানী অবহেলিত মেহনতি মানুষের অধিকার ও স্বার্থরক্ষায় আজীবন নিরবচ্ছিন্নভাবে সংগ্রাম করে গেছেন। জাতীয় সংকটে জনগণের পাশে থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে জনগণকে উদ্বুদ্ধ করতেন তিনি। মওলানা ভাসানীর অবদানকে জাতির কাছে তুলে ধরতে হবে। মওলানা ভাসানীর অবদানকে আজ ওইরকমভাবে স্বীকার করা হচ্ছে না।
বাসাইলসংবাদ, ১৭ নভেম্বর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




