
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে পরীক্ষায় দায়িত্বপালন করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে শাহজামাল নামের এক প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার অলোয়া ইউনিয়নের মনিরুজ্জামান বিএম কলেজ কেন্দ্রে কারিগরি বোর্ডের অধীন এইচএসসির হিসাব বিজ্ঞান পরীক্ষায় দায়িত্ব পালনেরর সময় এ ঘটনা ঘটে।

শাহজামাল ভূঞাপুর উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা হিসেবে কর্মরত ছিলেন।
মনিরুজ্জামান বিএম কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষা কর্মকর্তা শাহজামালসহ সেখানে দায়িত্বরত একজন চিকিৎসক ও শিক্ষকরা অফিস রুমে বসে ছিলাম। এমন সময় ওই কর্মকর্তা হঠাৎ করে নিজেই তার মাথায় পানি দেন। এরপর আর তার কোন জ্ঞান ছিল না। এমন সময় তার সেখানেই মৃত্যুবরণ করেন। তারপরও দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান এ এতথ্যটি নিশ্চিত করে বলেন, পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
বাসাইলসংবাদ, ১৮ নভেম্বর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




