
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় রবিবার (১৫ মার্চ) রাতে ওই ছাত্রীর বাবা বাদি হয়ে চারজনের বিরুদ্ধে ভূঞাপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পরে রাতেই দুইজনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার পলশিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে রানা বাবু (১৬) ও একই গ্রামের আব্দুল খালেকের ছেলে জাকারিয়া (২০)। মামলার অন্যান্য আসামীরা হলেন- উপজেলার পুর্নবাসন গ্রামের বাদশার ছেলে সুজন ও একই এলাকার জীবন।
মামলা সূত্রে জানা গেছে, ওই শিক্ষার্থীকে উপজেলার পলশিয়া গ্রামের রানা বাবু বিদ্যালয়ে যাতায়াতের সময় উত্যক্ত করাসহ প্রেমের প্রস্তাব দিত। এতে প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয় রানা বাবু। পরে ক্ষিপ্ত হয়ে গত ৯ মার্চ রাতে প্রকৃতির ডাকে ওই ছাত্রী ঘর থেকে বের হলে রানাসহ চারজন মিলে জোরপূর্বক তাকে পাশ^বর্তী সিরাজকান্দি গ্রামে নিয়ে যায়। পরে সেখানে রানা ও তার বন্ধু জীবনের সহযোগিতায় সুজন ও জাকারিয়া মেয়েটিকে ধর্ষণ করে। ধর্ষণের পর প্রাণনাশের হুমকি দিয়ে মেয়েটিকে ছেড়ে দেয়া হয়। প্রাণনাশের ভয়ে মেয়েটি তাৎক্ষণিক পরিবারের লোকজনকে কিছু জানায়নি। পরে মেয়েটি এক পর্যায়ে রবিবার (১৫ মার্চ) তার পরিবারের কাছে ধর্ষণের বিষয়টি জানায়।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম বলেন, ‘গত ৯ মার্চ রাতে ওই চারজন সংঘবদ্ধ হয়ে ওই শিক্ষার্থীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে পাশ্ববর্তী গ্রাম সিরাজকান্দিতে নিয়ে গিয়ে জাকারিয়া ও সুজন তাকে ধর্ষণ করে। আটক রানা বাবু ও জাকারিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে ধর্ষণের কথা স্বীকার করেছে। ওই মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত সোমবার (১৬ মার্চ) দুপুরে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
…বাসাইলসংবাদ/ ১৭ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




