
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে রেল ব্রিজের নিচ থেকে অজ্ঞাত (২২) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ জুলাই) দুপুরে জামালপুর- বঙ্গবন্ধু সেতুপূর্ব রেললাইনের উপজেলার আমুলা বিলের রেল ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা হয়তো কয়েকদিন আগে ওই অজ্ঞাত যুবককে হত্যা করে নিরিবিলি স্থান হিসেবে আমুলা বিলের রেলব্রিজের নিচে ফেলে রেখে গেছে। ওই যুবকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। একটি লাশট বিলের পানিতে ভাসছে এমন খবরে উৎসুক জনতা সেখানে ভীর জমান। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। নিহতের লাশটি পঁচে গেছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই ঘটনার মূল রহস্য জানা যাবে।
বাসাইলসংবাদ, ২৯ জুলাই, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




