
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে পুকুরের পানিতে ডুবে ফাতেমা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রুহুলী গ্রামে এ ঘটনা ঘটে। ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম এতথ্যটি নিশ্চিত করেন।

নিহত ফাতেমা ওই গ্রামের আব্দুর রহিমের মেয়ে।
প্রতিবেশী জহুরুল ইসলাম রানা বলেন, ফাতেমা ও আরেক এক শিশু মিলে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে খেলতে ছিল। এক পর্যায়ে ফতেমা পানিতে পড়ে গিয়ে ডুবে যায়। এসময় তার স্বজনরা পুকুর পাড়ে গিয়ে ফাতেমাকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করে।
বাসাইলসংবাদ, ২৪ এপ্রিল, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




