
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে অটোভ্যানের সাথে তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি ) বিকেলে ভূঞাপুর- বঙ্গবন্ধু সেতুপূর্ব সড়কের উপজেলার বাগবাড়ি ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম এতথ্যটি নিশ্চিত করেছেন ।

নিহতরা হলেন- উপজেলার বিলচাপড়া গ্রামের কাপড় ব্যবসায়ী শহিদুলের স্ত্রী পারুল বেগম (৩৫) ও তার মেয়ে ছোঁয়া মনি (৩)।
ওসি ফরিদুল ইসলাম জানান, পারুল বেগম তার কন্যাশিশুকে নিয়ে উপজেলার পাচঁতেলিল্ল্যা এলাকায় অসুস্থ ভাইকে দেখে অটোভ্যানযোগে গ্রামের বাড়ি বিলচাপড়া যাচ্ছিল। তাদের অটোভ্যানটি বাগবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়। পরে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়।
বাসাইলসংবাদ, ০৫ জানুয়ারি ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




