
নিজস্ব প্রতিবেদক, ভূঞাপুর : টাঙ্গাইলের ভূঞাপুরে কর্মহীন ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করেছে খন্দকার হায়দার আলী স্মৃতি কল্যাণ ফাউন্ডেশন। সোমবার (৬ এপ্রিল) উপজেলার আলহাজ্ব খন্দকার হায়দার আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে ৩ হাজার মানুষের মধ্যে চাল, ডাল আলু, লবন ও সাবান বিতরণ করা হয়। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুকের ব্যক্তিগত অর্থায়নে তার বাবার নামে প্রতিষ্ঠিত খন্দকার হায়দার আলী স্মৃতি কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে সামাজিক দুরত্ব বজায় রেখে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট, খন্দকার হায়দার আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম, পৌরসভার কাউন্সিলর খন্দকার জাহিদ হাসান, সাবেক কাউন্সিলর আজহারুল ইসলাম, উপজেলা ট্রাক মালিক সমিতির সভাপতি খন্দকার সুরুজ আলম, ফাউন্ডেশনের সহ-সাধারণ সম্পাদক খন্দকার হাবিবুর রহমান সেলিম প্রমুখ।
ডিআইজি খন্দকার গোলাম ফারুক জানান, এলাকার অসহায় মানুষের সহায়তায় তাদের পাশে দাড়াতে পেরেছি। এই সহায়তা কিছুটা হলেও তাদের কাজে লাগবে।
অন্যদিকে উপজেলার তৃতীয় লিঙ্গ (হিজরা), চা-স্টল ও রাস্তায় অসহায় মানুষজনের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছেন উপজেলা প্রশাসন। রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাসরীন পারভীন, সহকারি কমিশনার (ভূমি) আসলাম হোসাইন উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
…বাসাইলসংবাদ/ ০৬ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




