
নিজস্ব প্রতিবেদক, ভূঞাপুর : টাঙ্গাইলের ভূঞাপুরে বর্ন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা হিসেবে নগদ টাকা বিতরণ করেছে সামাজিক সেচ্ছাসেবী সংস্থা আর্ত সারথি। শনিবার উপজেলার গোবিন্দাসী ও গাবসারা ইউনিয়নের কয়েকটি গ্রামের ১৬৩টি পরিবারের মধ্যে এই নগদ টাকা বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, আর্ত সারথি’র সহসভাপতি বিকাশ বসাক, সাধারন সম্পাদক কৃষ্ণ কুমার কর্মকার, সহ সম্পাদক হীরালাল বর্মন হিমু, কৃষক নেতা জাহিদ হোসেন খান, সিপিবি নেতা মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার, হবিবর রহমান, আবুল কাশেম সরকার প্রমুখ।
…বাসাইলসংবাদ/ ০৫ সেপ্টেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




