
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু কেটে বিক্রির দায়ে ১১ জনকে ২০ দিন করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু ঘাট থেকে ৪টি ভেকু, ৫টি ট্রাক ও নগদ ৪৪ হাজার ৭৬২ টাকা জব্দ করা হয়েছে। বুধবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার জগৎপুরা এলাকায় পুলিশ ও র্যাবের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান।

কারাদন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ছাব্বিশা গ্রামের আরশেদের ছেলে এনামুল, তাহাছানের ছেলে ছানা, জগৎপুরা গ্রামের পাঠান আলীর ছেলে ওয়াসিম খান, রসুনা গ্রামের খোকনের ছেলে ইমতিয়াজ, নলিন গ্রামের জুরানের ছেলে নুরুল ইসলাম, কুঠিবয়ড়া গ্রামের আকাব্বরের ছেলে ছালাম সরকার, বাগবাড়ি গ্রামের জব্বারের ছেলে জাহাঙ্গীর আলম, ছাব্বিশা গ্রামের হায়দার আলীর ছেলে হাফিজুর, একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে আপেল, জড়ৎপুরা গ্রামের পাঠান আলীর ছেলে আরমান খান ও ছাব্বিশা গ্রামের বাবলু মিয়ার ছেলে বিপ্লব হোসেন।
টাঙ্গাইলের র্যাব ১২ সিপিসি-৩ কোম্পানি এরশাদুর রহমান বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাদের প্রত্যেককে ২০দিন করে কারাদন্ড প্রদান করেন।
বাসাইলসংবাদ/ ২২ এপ্রিল, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




