
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় আগুনে দগ্ধ হয়েছেন মানসিক প্রতিবন্ধি জেলেমন (৭২) নামের এক বৃদ্ধা। রবিবার (২৩ জানুয়ারি) ভোররাতে ভূঞাপুর পৌরসভার এলাকার ফসলান্দি এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন তালুকদার জিন্নাহ’র বসতবাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

আনোয়ার হোসেন জিন্নাহ জানান, রাতে আগুনের প্রচন্ডতাপে ঘুম ভেঙ্গে যায়। পরে দেখি মূহুর্তেই আগুন সর্বত্র ছড়িয়ে পড়েছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাসার ৬টি রুমে থাকা আসবাবপত্র, স্বর্ণ ও নগদ সাড়ে ৭ লাখ টাকাসহ অর্ধকোটি টাকার মালামাল নষ্ট হয়েছে। এসময় ঘরে থাকা একজন আহত হয়েছে। এতে আগুনে তার শরীর পুড়ে গেছে।
ভূঞাপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আবুল কালাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরআগে আগুনে ওই বাসার ৬টি রুমের আসবাবপত্র, নগদ টাকাসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া আগুনে এক নারী দগ্ধ হয়েছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে।’
বাসাইলসংবাদ/ ২৩ জানুয়ারি, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




