
বাসাইল সংবাদ : রোববার, ০৬ আগস্ট, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
বিশিষ্ট ক্রিড়া সংগঠক মুক্তিযুদ্ধের কিংবদস্তী, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জেষ্ঠপুত্র শেখ কামালের ৬৮তম জন্ম বার্ষীকি, বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেসার মুজিব এর ৮৭তম জন্ম বার্ষিকী, জাতির শ্রেষ্ঠ সন্তান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শুক্রবার (৪ আগস্ট) বিকেলে টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের গ্রামের বাড়িতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী অলিদ ইসলাম। সখীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রজন্মলীগের সভাপতি সাথী, সহ-সভাপতি আশি’র দশকের চিত্র নায়িকা রোজিনা, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র এসিস্ট্যান্ড চীফ মোহাম্মদ আমিন শরীফ সুপন, অধ্যক্ষ সাঈদ আজাদ, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য খন্দকার কামরুল হাসান, বাসাইল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মতিউর রহমান গাউস, সখীপুর পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ, জেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক শামসউদ্দীন, বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের চেয়ারম্যান মির্জা রাজিক, হাবলা ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলম, সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল হক পান্না, হাতিবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দীন, কালিয়া ইউনিয়নের চেয়ারম্যান কামরুল ইসলাম হারেজ বিএসসি, যাদবপুর ইউনিয়নের চেয়ারম্যান এ,কে,এম আতিকুর রহমান আতোয়ার, বহুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম, দাড়িয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান আনসার আলি আসিফ, গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান, বাসাইল-সখীপুরের আওয়ামীলীগ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, পৌরসভার কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ মেম্বারসহ আরো অনেকে ।

টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, বছরের এ মাসটি হল শোকের মাস, এ মাসে আনন্দ উল্লাসকে বুকে চাপা রেখে বিএনপি, জামায়াতসহ দেশ বিরোধীদের প্রতিহত করে বঙ্গবন্ধুর সোনার বাংলাকে উন্নত বিশে^ দাড় করাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আহবান জানান।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




