
নিউজ ডেস্ক : সিরিয়ায় গত ৬ ফেব্রুয়ারি বিধ্বংসী ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটিতে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। এখনো দেশটির বিধ্বস্ত ভবনের নিচে অনেকে আটকে আছে। ঘরছাড়া হয়েছে লাখ লাখ মানুষ। এরমধ্যেই দেশটিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫৩ জন নিহত হয়েছে। খবর আল-জাজিরার।

সিরিয়া সরকার এই হামলার জন্য ইসলামিক স্টেটসকে (আইএস) দায়ী করেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত খবরে বলা হয়েছে, গতকাল শুক্রবার সকালে হোমস প্রদেশের আর-শোখনা শহরের মরুভূমিতে এলোপাতাড়ি গুলি চালায় আইএসের সন্ত্রাসীরা। এতে অন্তত ৫৩ জন নিহত হন। তবে এই হামলার দায় এখন পর্যন্ত আইএস স্বীকার করেনি।
পালমিরা হাসপাতালের পরিচালক ওয়ালিদ বলেছেন, নিহতদের মধ্যে ৪৬ জন বেসামরিক লোক এবং সাতজন সেনা। আহত পাঁচজনকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
হামলায় বেঁচে যাওয়া এক ব্যক্তি বলেন, আইএস যোদ্ধারা তাদের গাড়ি পুড়িয়ে দিয়েছে।
বাসাইলসংবাদ, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




