
অনলাইন ডেস্ক : বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন কদিন ধরে সুখবরে ভাসছেন। দেশটির বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আন্দোলনের মধ্যেই মুক্তি পায় নায়িকার ‘ছপাক’ ছবিটি। মুক্তির একদিন আগে ছবিটিকে করমুক্ত ঘোষণা করে সরকার। প্রথমদিনেই ছবিটির আয় ৬ কোটি রুপি, যা হয়তো তিনি প্রত্যাশাই করেননি।

এবার নতুন ঘোষণা, আইফা অ্যা্ওয়ার্ড ২০২০-এ সম্মানিত করা হবে দীপিকা পাডুকোনকে।
প্রসঙ্গত, ২০০০ সাল থেকে শুরু হয়েছে এই বিশেষ পুরস্কার মঞ্চ ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। ২০ বছরে প্রথম এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করছে মধ্যপ্রদেশ সরকার।
রাজধানী ভোপালের ইনডোরে আগামী মার্চে পুরস্কৃত করা হবে ভারতীয় সিনে দুনিয়ার নামিদামি তারকাদের।
গত মঙ্গলবার রাতে দিল্লির জেএনইউ-তে নির্যাতিত ছাত্রছাত্রীদের পাশে গিয়ে দাঁড়ানোর পর অভিনেত্রীর পক্ষে ও বিপক্ষে বিতর্কের ঝড় উঠে।
শাসক দল বিজেপির কোনো কোনো নেতা একে দীপিকার ‘প্রমোশনাল গিমিক’ বলে খারিজ করে দিয়ে তার আসন্ন ফিল্ম বয়কটের ডাক দিয়েছেন। তবে অনেকেই আবার তার সাহস ও নির্ভীকতার অকুণ্ঠ প্রশংসা করছেন।
তবে এমন পরিস্থিতিতে দীপিকাকে সমর্থন করতে থাকেন বলিউডের বহু বিশিষ্ট তারকা। মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব, কমল নাথ, ভূপেশ বাঘেলসহ কংগ্রেসের একাধিক নেতা-মন্ত্রী তার প্রশংসা করেন।
এদিকে জেএনইউ-এ পা রাখার পরেই দীপিকার প্রমোশনাল ভিডিও বন্ধ করে দেয় কেন্দ্রীয় উন্নয়ন মন্ত্রক। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দাবি, এই দুইয়ের মধ্যে কোনো সম্পর্ক নেই।
এদিকে মোদির অনুমতি নিয়ে দীপিকাকে সম্মানিত করার কথা ঘোষণা করে মধ্যপ্রদেশ সরকার।
রাজ্যের জনসংযোগ মন্ত্রী পি সি শর্মা জানান, ৭০০ কোটি টাকা ব্যয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। বিশ্বের ৯০টি দেশে এর সম্প্রচারণ হবে।
…বাসাইলসংবাদ/১২ জানুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




