
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক ও ডেসকো বোর্ডের পরিচালক ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ।

ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ এ শুভেচ্ছা বার্তার মাধ্যমে জানান, ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে। আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে আত্মোৎসর্গ করাই কোরবানির প্রধান শিক্ষা। কোরবানির প্রকৃত রূপ হলো মনের গভীরে আল্লাহর প্রতি ভালোবাসা ও তাকওয়া নিয়ে প্রিয় বস্তু আল্লাহর নামে উৎসর্গ করা। আল্লাহ তা’আলার সন্তুষ্টি অর্জনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে ব্রত হওয়াই কোরবানির মর্মবাণী। তাই কোরবানি দিয়ে আমরা যেনো আল্লাহর সন্তুষ্টি অর্জনে ব্রত হতে পারি।
তিনি আরও জানান, বৈশ্বিক মহামারী কোভিড-১৯এর এই সময়ে আমাদের সবাইকে সামাজিক দূরত্ব ও স্বাস্থবিধি মেনে চলতে হবে। বন্যার্তদের পাশেও আমাদের দাঁড়াতে হবে। আশা করি খুব সহসাই আমরা এসব দূর্যোগ কাটিয়ে ওঠতে সক্ষম হবো ইনশাআল্লাহ। জনগণের আশা-আকাঙ্খা অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এদেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় দলের একজন কর্মী হিসেবে মানুষের পাশে থেকে নতুন বাসাইল-সখীপুর গড়ার স্বপ্ন দেখি। সবাই ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন।
এদিকে গতকাল শুক্রবার (৩১ জুলাই) বিকালে বাসাইল উপজেলার গিলাবাড়ী গ্রামে মাঝির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নৌকাডুবির ঘটনায় মা-ছেলেসহ ৫জনের মৃত্যু হয়। ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ নিহতদের পরিবারের প্রতি শোক ও গভীর সমবেদনা জানান। তিনি বলেন, ‘পল্লীবিদ্যুতের ডিজিএম-এর সাথে কথা হয়েছে। তারা বিদ্যুতের খুটি তুলে উচু করে স্থাপন করবেন। যাতে বন্যার পানিতে নৌকা চালাতে সমস্যা না হয়।’
…বাসাইলসংবাদ/ ০১ আগস্ট, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




