
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল রিপোর্টার্স ইউনিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) দুপুরে বাসাইল রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে বাসাইল প্রেসক্লাব চত্বরে এ সভার আয়োজন করা হয়।

বাসাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি রুবেল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল প্রেসক্লাব ও বাসাইল রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন বাসাইল প্রেসক্লাবের উপদেষ্টা ও রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা আশিকুর রহমান পলাশ, বাসাইল প্রেসক্লাবের সভাপতি ও রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা এম শহিদুল ইসলাম, বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা মাহমুদুল হাসান, বাসাইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কে ভূঁইয়া সোহেল, বাসাইল রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি শাহানাজ খানম, বাসাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এনায়েত করিম বিজয়, বাসাইল রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক অর্ণব আল-আমিন, ক্রীড়া সম্পাদক মিলন ইসলাম, সাহিত্য সম্পাদক মো. শরিফুজ্জামান, দপ্তর ও প্রচার সম্পাদক ছানোয়ার হোসেন, কার্যকরী সদস্য তোফাজ্জল হোসেন, সহদেব সূত্রধর, সাইদুল ইসলাম দিপুসহ অন্য সদস্যরা।
প্রথম অধিবেশনে বাসাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি রুবেল মিয়া সভায় ২০২২ সালের কার্যকরি কমিটির প্রতিবেদন প্রকাশ করেন। আর কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম আয় ব্যয়ের প্রতিবেদন প্রকাশ করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে বাসাইল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মলি আক্তার, টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন, দপ্তর ও পাঠাগার সম্পাদক অরণ্য ইমতিয়াজসহ প্রমুখ।
বাসাইলসংবাদ, ২২ জানুয়ারি ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




