
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) দিনব্যাপি বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসাইল পৌরসভার মেয়র আব্দুর রহিম আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান, স্থানীয় কাউন্সিলর সাজ্জাদ হোসেন আলাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ বাবুল হাছান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সদানন্দ পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাখাওয়াত হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গজনবী খান, জাইকা প্রতিনিধি রফিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কমকর্তা শামছুন হুদা প্রমুখ। এসময় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিনুজ্জামান।
…বাসাইলসংবাদ/ ০৮ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




