
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল পৌরসভার সাবেক প্রথম মেয়র ও বাসাইল ইউনিয়নের ২ বারের চেয়ারম্যান মজিবর রহমানের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ জুলাই) বিকেলে বাসাইল প্রেসক্লাব ও বাসাইল রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বাসাইল প্রেসক্লাবের সভাপতি এম শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-০৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল পৌরসভার মেয়র আব্দুর রহিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউস, সহ-সভাপতি একে আজাদ খানশুর, মুক্তিযোদ্ধা হারুন-অর-রশীদ, বাসাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফ, বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদ, বাসাইল পৌরসভার প্যানেল মেয়র বাবুল আহমেদ, কাউন্সিলর সাজ্জাদ হোসেন আলাল, মজিবর রহমানের বড় ছেলে রমিজুর রহমান বকুল প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান। সভা শেষে সাবেক মেয়র মজিবর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, গত ৯ জুলাই বাসাইল পৌরসভার সাবেক মেয়র মজিবর রহমান ইন্তেকাল করেন।
বাসাইলসংবাদ/ ২৪ জুলাই, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




