
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদ হোসেন আল মাজিদী শীষ মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। শনিবার (২০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাজধানীর মালিবাগের প্রশান্তী হাসপাতালে মারা যান। তার ছেলে তানভীর হাসান আল মাজিদী এ তথ্যটি নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, প্রায় ২০দিন আগে মাহমুদ হোসেন আল মাজিদী শীষ মিয়া হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রাজধানীর মালিবাগের প্রশান্তী হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তিনি আজ বেলা ১১টার দিকে ওই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
উপজেলা পরিষদ গঠনের পর ১৯৮৫ সালে তিনিই প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন|
…বাসাইলসংবাদ/ ২০ জুন, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




