
নিজস্ব প্রতিবেদক : পঞ্চম ধাপে সারাদেশে ৭০৭টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আগামী বছরের ৫ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শনিবার (২৭ নভেম্বর) নির্বাচন কমিশনের ৯০তম সভা শেষে সংবাদ সম্মেলনে পঞ্চম ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

তিনি বলেন, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৭ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৯ ডিসেম্বর, আপিল দায়েরের সময় ১০-১২ ডিসেম্বর, আপিল নিষ্পন্নের সময় ১৩-১৪ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি।
এদিকে, এই পঞ্চম ধাপে টাঙ্গাইলের বাসাইল উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ইউনিয়নগুলো হলো- ফুলকী, কাউলজানী, হাবলা ও কাঞ্চনপুর।

বাসাইলসংবাদ/ ২৭ নভেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




