
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে আমিনুর (২২) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ হয়েছে। নিখোঁজের ৩৮দিনেও তার খোঁজ মেলেনি। এঘটনায় গত ১৮ জুন নিখোঁজ আমিনুরের পরিবার বাসাইল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

আমিনুর উপজেলার নাইকানীবাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিন ভাইয়ের মধ্যে আমিনুর দ্বিতীয়। গত ১৫ মে আমিনুর তার বাড়ি থেকে নিখোঁজ হয়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছে না।
আমিনুরের মা কাঞ্চন বেগম বলেন, ‘আমার ছেলে হঠাৎ করেই নিখোঁজ হয়। এরআগে কখনও সে নিখোঁজ হয়নি। আমার ছেলের সন্ধান চাই।’
তিনি আরও বলেন, ‘প্রায় তিন বছর আগে আমিনুর হঠাৎ করেই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। সে নিয়মিত স্কুলেও যেতো। আমার ছেলেকে হারিয়ে আমি এখন নিঃস্ব।’ কেউ তার ছেলের সন্ধান পেলে ০১৩১৫০৭৬৩১৩ এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান তার পরিবার।
বর্ণনা : তার গায়ের রঙ ফর্সা, মুখমন্ডল- গোলাকার, তার পরনে ছিল সাদা চেক রঙের লঙ্গি ও কালো গেঞ্জী, উচ্চতা ৫ফিট ৫ ইঞ্চি। এছাড়াও তার দাড়ি ও গোঁফ রয়েছে।
বাসাইলসংবাদ/ ২৩ জুন, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




