
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাসাইল উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বাস্তবায়নে ‘স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার এবং প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি ) সকালে বাসাইল উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সিনিয়র সায়েন্টিফিক অফিসার আজিজুল হক, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল হাছান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূর-ই-লায়লা, উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে, উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিন, বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন প্রমুখ।
অনুষ্ঠানে ১৫টি প্রতিষ্ঠান তাদের ষ্টলে স্থানীয়ভাবে তাদের উদ্ভাবিত প্রযুক্তির বিভিন্ন আইটেম প্রদর্শর্নীতে উপস্থাপন করে। প্রদর্শর্নীতে প্রথম স্থান অধিকার করে উপজেলা মহিলা বিষয়ক কর্মকতার কার্যালয় ও দ্বিতীয় স্থান অধিকার করে ‘কলিয়া সামাজিক সহায়ক সংস্থা ঠিকানা’ নামের একটি প্রতিষ্ঠান। অনুষ্ঠান শেষ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বাসাইলসংবাদ, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




