
নিজস্ব প্রতিবেদকঃ
পেশাগত দায়িত্ব পালনকালে বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি এনায়েত করিম বিজয়ের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইলের, বাসাইল প্রেসক্লাবের সাংবাদিকরা। সোমবার (৮ ফেব্রæয়ারি) সকাল ১১ টায় বাসাইল বাসষ্ট্যান্ডের জিরো পয়েন্টে বাসাইল প্রেসক্লাব এই মানবন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন চ্যালেন আই’র টাঙ্গাইল জেলা প্রতিনিধি এবং টাঙ্গাইল টুয়েন্টিফোরডটকম’এর প্রধান সম্পাদক মুসলিমউদ্দিন আহমেদ,বাসাইল উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান দৈনিক বর্তমান সময়ের বাসাইল প্রতিনিধি রাশেদা সুলতানা রুবি, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কাশেম মিয়া ,সাবেক সম্পদক এবং দৈনিক মানবজমিনের বাসাইল প্রতিনিধি এমকে ভুইয়া সোহেল, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক শফিউল আরেফিন খানশুর সুজন, রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের আহŸায়ক মশিউর রহমান খান বিদুৎ, উপজেলা বঙ্গবন্ধ সৈনিক লীগের যোগ্ম, সাধারন সম্পাদক শাহীনুর রহমান পান্না, জেলা ছাত্রলীগের সাবেক সাংগনিক সম্পাদক আশরাফুজ্জামান হিটু প্রমুখ।
প্রেসক্লাবের সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় বক্তারা বলেন, বাসাইলে পেশাগত দায়িত্ব পালনকালে বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি এনায়েত করিম বিজয় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এ ঘটনার একদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দ্রæত সময়ের মধ্যে আসামীদের গ্রেপ্তারের দাবি জানান সাংবাদিক নেতারা। মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ পেশাজীবীরা মানববন্ধনে অংশ নেয়।
এদিকে বাংলাদেশ মানবাধিকার কমিশনের বাসাইল উপজেলা শাখার উদ্দ্যোগেও একই সময়ে মানববন্ধন কর্মসূচি পালান করা হয়। এ মানববন্ধনে নেতৃত্ব দেন সংগঠনটির সাধারন সম্পাদক সাইদুল ইসলাম দিপু।
উল্লেখ্য, টাঙ্গাইলের বাসাইলে কাউলজানি ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি জমি নিয়ে ইউনিয়ন পরিষদ এবং স্থানীয় একটি সংখ্যালঘু পরিবারের বিরোধ চলে আসছিলো। রোববার (৭ ফেব্রæয়ারি) সকালে ওই জমিতে সংখ্যালঘু পরিবারটি ঘটনার দিন সকালে ঘর তোলে। পরে বিষয়টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী হবি বিজয়কে ফোনকরে ঘটনাস্থলে যেতে বলেন। পরে বিজয় ঘটনাস্থলে উপস্থিত হয়। একপর্যায়ে সংখ্যালঘু পরিবারের নির্মিত ঘরটি চেয়ারম্যান পক্ষের লোকজন ভেঙ্গে দেয়। এসময় সাংবাদিক বিজয় ছবি তুলতে গেলে চেয়ারম্যান পক্ষের লোকজন চেয়ারম্যানের সামনেই তার উপর হামলা করে। তাকে কিলগুসি ও লাথির একপর্যায়ে লাঠি ও শারক দিয়ে পিটানো হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্বার করে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে হেফাজতে রাখা হয়। পরিষদ কক্ষের বাইরে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশের উপস্থিতিতে তাকে হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সাংবাদিক বিজয় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় সাংবাদিক বিজয় বাদী হয়ে ইউপি চেয়ারম্যানসহ বার জনের নাম উল্লেখ করে ও আরও দশ বারো জন অজ্ঞাত ব্যক্তির নামে বাসাইল থানায় মামলা দায়ের করেন।
বাসাইলসংবাদ/ ০৯ ফেব্রুয়ারি, ২০২১ /এমএসএইচ
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




