
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল প্রেসক্লাব ও রিপোর্র্টার্স ইউনিটির সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতাকর্মীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৬ (এপ্রিল) বাসাইল প্রেসক্লাব চত্বরে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির আহবায়ক এনামুল করিম অটলের সভাপত্বিতে আয়োজতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুর নবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান তুহিন, সদস্য সচিব আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা বিএনপির যুগ্ম- আহবায়ক মামুন আল জাহাঙ্গীর, ওহিদুল ইসলাম মোস্তফা, মাসুদুর রহমান, বাসাইল পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুল ওয়াদুদ খান, শফিকুল ইসলাম লোটাস, বাসাইল পৌর যুবদলের আহবায়ক বাবুল আহম্মেদ, উপজেলা যুবদলের আহবায়ক সোহানুর রহমান জুয়েল, সদস্য সচিব হাজী আরজু খান ওজিল, বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদ, প্রেসক্লাবের সভাপতি এম শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সাবেক সভাপতি আবুল কাশেম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক এমকে ভূইয়া সোহেল প্রমুখ।
বাসাইলসংবাদ/ ২৬ এপ্রিল, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন



