
নিজস্ব প্রতিবেদক : সারাদেশের ন্যায় টাঙ্গাইলের বাসাইলেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে শেখ রাসেল দিবস। সোমবার (১৮ অক্টোবর) দিবসটি উপলক্ষে বাসাইল উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৭টায় উপজেলা হল রুমের পাশে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, সেমিনার, কেক কাটা, তাল গাছের চারা বিতরণ, পুরস্কার বিতরণ, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন- পৌর মেয়র আব্দুর রহিম আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামছুল আলম মাস্টার, বাসাইল সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ খান প্রমুখ।
বাসাইলসংবাদ/ ১৮ অক্টোবর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




