
নিজস্ব প্রতিবেদক : আগামীকাল শনিবার (১০ এপ্রিল) টাঙ্গাইলের বাসাইল পৌর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। টাঙ্গাইল ১৩২/১৩৩ গ্রীড উপকেন্দ্রের আওতায় বাসাইল ৩৩ কেভি উপকেন্দ্রের ১১০০০ ভোল্টের লাইনের রক্ষনাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজ করা হবে। বর্ণিত কাজের জন্য বাসাইল উপকেন্দ্র থেকে ১১ কেভি লাইনের ৫ নং ফিডারে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। এদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে।

নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে পূর্বেই বিদ্যুৎ সচল করা হবে। ডেপুটি জেনারেল ম্যানেজার কাজী শওকাতুল আলম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বাসাইলসংবাদ/ ০৯ এপ্রিল, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




